খেলা

বিসিবি'র কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন সাকিব-তাসকিন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

আইসিসি'র নিষেধাজ্ঞার কারণে গত মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন না সাকিব আল হাসান। তবে এবারের কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ক্রিকেট মহাতারকা সাকিব রয়েছেন তিন ফরম্যাটের চুক্তিতেই।

সাকিবের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন তাসকিন ও সাদমান ইসলাম অনিক। তবে চুক্তি থেকে ছিটকে গেছেন মোহাম্মদ মিঠুন ও নাঈম হাসান।

তামিম ইকবাল টেস্ট ও ওয়ানডেতে থাকলেও নেই টি-টোয়েন্টির চুক্তিতে।

চুক্তিতে নতুন মুখ শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফ হাসান ও শরিফুল ইসলাম।

ক্রিকেটের তিন সংস্করণের জন্য খেলোয়াড়দের সঙ্গে তিনটি ভিন্ন চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বিসিবি'র এবারের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ২৪ জন ক্রিকেটার। টেস্টে ১৪জন, ওয়ানডেতে ১২ জন এবং টি-টোয়েন্টিতে আছেন ১৫ জন ক্রিকেটার। এ বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে নতুন এই কেন্দ্রীয় চুক্তি।

তিন সংস্করণের চুক্তিতেই রয়েছেন পাঁচ ক্রিকেটার। তারা হলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন দাস ও শরিফুল ইসলাম।

টেস্ট তালিকা : মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহী, সাদমান ইসলাম, সাইফ হাসান ও এবাদত হোসেন।

ওয়ানডে তালিকা: সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন দাস, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও আফিফ হোসেন ধ্রুব।

টি-টোয়েন্টি তালিকা: মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাইম শেখ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও শামীম হোসেন। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ