খেলা

নিউজিল্যান্ডের সামনে ১৪২ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

বাংলাদেশের মুহূর্ত / Image: espncricinfo
বাংলাদেশের মুহূর্ত / Image: espncricinfo

নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবার (৩ সেপ্টেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট হাতে নিধারিত ২০ওভারে ৬ উইকেট খুইয়ে ১৪১ রান তুলেছে টাইগাররা। এই রানের জবাবে কেমন লড়াই করে সফরকারীরা তা দেখতে অপেক্ষায় আছেন ক্রিকেটপ্রেমীরা। এদিকে

ব্যাট হাতে শুরুটা ভালোই করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ৯.৩ ওভারে কিউই বোলার রাচিন রবীন্দ্রর স্লোয়ারে পরাস্ত হয়ে আউট হন লিটন দাস। তার ব্যাট থেকে আসে ৩৩ রান। দলীয় ৫৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ব্যাটিং অর্ডারে উপরে এসে ৯.৪ওভারে শূন্য রানে সাজঘরে ফেরেন মুশফিক। দুদান্ত শুরুর পর যেনো হঠাৎ ছন্দপতন ঘটে টাইগারদের ব্যাটিংয়ে। এরপর ক্রিজে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্ত দ্রুত রান তুলতে গিয়ে আউট হন সাকিব। তিনি ৭ বলে ১২ রান করেন।

এরপর নাইমের সঙ্গে হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু দলীয় ১০৬ রানে আউট হন নাইম। তিনি রাচিন রবীন্দ্রর বলে ব্লান্ডেলের হাতে ক্যাচ তুলে দেন। সাজঘরে ফেরার আগে ৩৯ বলে ৩টি চারের সাহায্যে নাইম ৩৯রান করেন।

এরপর আফিফ হোসেন ধ্রুব বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেনি। তিনি গ্র্যান্ডহোমের বলে লং অনে ধরা পড়েন এজাজ প্যাটেলের হাতে। তার ব্যাট থেকে আসে ৩ বলে ৩ রান। তবে লড়াই করতে থাকেন মাহমুদউল্লাহ। তিনি ৩৭ রানে অপরাজিতা ছিলেন। বল হাতে কিউইদের হয়ে রাচিন রবীন্দ্রর ৩উইকেট শিকার করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ