খেলা

অস্ট্রেলিয়াকে পেছনে ফেলল বাংলাদেশ

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচের দৃশ্য / ফাইল ছবি
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচের দৃশ্য / ফাইল ছবি

নিউ জিল্যান্ডকে টানা দ্বিতীয় ম্যাচে হারিয়ে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আরও একধাপ উন্নতি করেছে বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে উঠে এসেছে ষষ্ঠ স্থানে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) নিউ জিল্যান্ডকে ৪ রানে হারানোর পরই এই স্বীকৃতি পায় তারা।

টি-টোয়েন্টি ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে বাংলাদেশের। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখিয়ে সিরিজ জয়ের পর টানা দুই ম্যাচে নিউ জিল্যান্ডকে হারাল টাইগাররা। তার প্রভাব পড়েছে দলগত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে।

প্রথমবারের মতো বাংলাদেশ র‌্যাংকিংয়ের সেরা ছয়ে। এর আগে প্রথম ম্যাচে জয়ের পর ৭ নম্বরে ওঠে। নতুন র‍্যাংকিংয়ে দেখা যায় ২৩ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৫৫৩৮ ও রেটিং ২৪১। অস্ট্রেলিয়ার চেয়ে এক রেটিং এগিয়ে। ৩৩ ম্যাচে অজিদের রেটিং ২৪০।

র‌্যাংকিংয়ে বাংলাদেশের পরে রয়েছে অস্ট্রেলিয়া (সপ্তম) আফগানিস্তান (অষ্টম), শ্রীলঙ্কা (নবম) ও ওয়েস্ট ইন্ডিজ (দশম)। জিম্বাবুয়ে আছে ১১তম স্থানে। বাংলাদেশের সামনে আছে দক্ষিণ আফ্রিকা (২৪৬ পয়েন্ট), নিউ জিল্যান্ড (২৬০ রেটিং পয়েন্ট), পাকিস্তান (২৬১ পয়েন্ট), ভারত (২৭৩ পয়েন্ট) ও ইংল্যান্ড (২৭৮ পয়েন্ট)।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ