খেলা

শঙ্কামুক্ত ফুটবল কিংবদন্তি পেলে

পেলে, ব্রাজিলের ফুটবল কিংবদন্তি / Image: ABC Chicago
পেলে, ব্রাজিলের ফুটবল কিংবদন্তি / Image: ABC Chicago

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের অস্ত্রোপচার হয়েছে। বৃহদান্ত্রে একটি টিউমার অপসারণের জন্য গত ছয় দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি আছেন। গত শনিবার অপারেশন করে টিউমার অপসারন করা হয়েছে। তবে টিউমারটি ক্ষতিকর ছিল কী না জানাননি তিনবারের বিশ্বকাপজয়ী। এ খবর গার্ডিয়ানের।

৮০ বছর বয়সী পেলে সোমবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্রোপচারের বিষয়টি জানান।

ফুটবল কিংবদন্তী পেলে জানিয়েছেন, ‘আমার বৃহদান্ত্রে টিউমার অপসারণের জন্য গত শনিবার অস্ত্রোপচার করানো হয়। গত সপ্তাহে পরীক্ষা করানোর পর টিউমারটি ধরা পড়েছিল।’

পেলে আরও জানান, ‘তিনি সুস্থ হয়ে উঠছেন। এখন ভালো বোধ করছেন।’

শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ার পর নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে যান পেলে। সেখানে পেলের কয়েকটি পরীক্ষা করা হয়।

এক বিবৃতিতে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল জানিয়েছে, ‘তারা পেলেকে ইনটেনসিভ কেয়ারে রেখেছেন। মঙ্গলবার তাকে কেবিনে নেওয়ার সম্ভাবনা আছে। অপসারণ করা টিউমারটি পরীক্ষাগারে পাঠানো হয়েছে।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ