জয়ের ধারায় ফিরে আজই নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করতে চায় স্বাগতিক বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে কিউদেরকে হারায় বাংলাদেশ। তবে তৃতীয় হেরে যায় স্বাগতিকরা। আজ চতুর্থ ম্যাচ জিতে সিরিজ জয়ের ধারাবাহিকতা ধরতে রাখতে চায় টাইগাররা।
আজ বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নামছে টাইগাররা। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোটর্স।
বাংলাদেশ যেখানে জয়ের ধারায় ফিরে সিরিজ জিততে চায়, সেখানে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় নিউজিল্যান্ডও। পর পর দুই ম্যাচে তাদের পারফরমেন্স যথেষ্ট ভালো। দ্বিতীয় ম্যাচে জয়ের কাছাকাছি গিয়ে হেরেছে। আর তৃতীয় ম্যাচটি তো সহজেই জিতে যায় তারা।
এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। কিউইদের জয় ১১টি। বাংলাদেশের জয় ২টিতে। এই দুই জয়ই চলমান সিরিজে পেয়েছে টাইগাররা।
বাংলাদেশ দল:
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামিম হোসেন পাটোয়ারী, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মাহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড দল:
টম লাথাম (উইকেটরক্ষক ও অধিনায়ক), ম্যাট হেনরি, হামিশ বেনেট, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্রান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককঞ্চি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।