খেলা

গ্রিজম্যানের বুটে ফ্রান্সের স্বস্তির জয়

ফ্রান্স vs ফিনল্যান্ড / Image: Sports Mole
ফ্রান্স vs ফিনল্যান্ড / Image: Sports Mole

বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১-১, ইউক্রেনের বিপক্ষেও একই ব্যবধান, টানা দুই হোঁচটের পর অবশেষে জয়ে ফিরল ফ্রান্স। অ্যান্টনে গ্রিজম্যানের জোড়া গোলে ফিনল্যান্ডকে হারিয়েছে ফরাসিরা।

কাতার বিশ্বকাপের বাছাইয়ে ঘরের মাঠে বসনিয়া ও ইউক্রেনের মাঠে পয়েন্ট হারানোর পর বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ২-০ গোলের জয় তুলেছে ফিনল্যান্ডের বিপক্ষে। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘ডি’ গ্রুপের ম্যাচটি ছিল মঙ্গলবার রাতে।

নিজ গ্রুপে শীর্ষেই আছে ফ্রান্স। ৬ ম্যাচে ১২ পয়েন্ট জমিয়েছে। ৪ ম্যাচে ৫ পয়েন্টে তিনে ফিনল্যান্ড। ৫ ম্যাচে ৫ পয়েন্টে গোলপার্থক্যে এগিয়ে দুইয়ে ইউক্রেন।

সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচ পর জয়ের দিনে ২৫ মিনিটে লিড নেয় ফ্রান্স। গোল আনেন গ্রিজম্যান, বলের যোগানদাতা ছিলেন করিম বেনজেমা। ওই গোলে আসে বিরতি।

মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। লিও ডুবোইসের বাড়ানো বলে নিজের ও ফরাসিদের দ্বিতীয় গোলটি আনেন গ্রিজম্যান। জাতীয় দল জার্সিতে তার ৪১তম গোল। ফ্রান্সের হয়ে তৃতীয় সর্বোচ্চ, মিশেল প্লাতিনির সমান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ