খেলা

বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড
বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া সংরক্ষিত তালিকায় আছেন দুই ক্রিকেটার।

মাহমুদউল্লাহ রিয়াদের অধীনে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ সদস্যের মূল দলের পাশাপাশি স্ট্যান্ডবাই তালিকায় আছেন দুই জন, পেসার রুবেল হোসেন ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

সাকিব আল হাসানসহ স্পিনারদের তালিকায় আছেন নাসুম আহমেদ ও মেহেদী হাসান।

তিন পেসার মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের সাথে আছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর স্কটল্যান্ডের সঙ্গে। দ্বিতীয় ম্যাচ ১৯ অক্টোবর ওমানের বিপক্ষে। তৃতীয় ম্যাচ ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে।

সুপার টুয়েলভ পর্বের ‘এ’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। বাছাই পর্ব শেষে যোগ দেবে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপ রানার আপ।

‘বি’ গ্রুপে রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, ও আফগানিস্তান। বাছাই পর্ব শেষে যোগ দেবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপ রানার আপ।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন , সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি।

স্ট্যান্ডবাই:

রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ