খেলা

প্রোটিয়াদের বিশ্বকাপ দলে নেই ডু প্লেসি-তাহির

ডু প্লেসি, ইমরান তাহির, দক্ষিণ আফ্রিকা
ডু প্লেসি, ইমরান তাহির, দক্ষিণ আফ্রিকা

সাবেক অধিনায়ক ডু প্লেসিকে বিশ্বকাপ দল থেকে বাদ দিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। এছাড়া টি-২০ বিশ্বকাপ খেলার আশায় বুড়ো বয়সে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগ মাতানো ইমরান তাহিরও দল থেকে বাদ পড়েছেন। অভিজ্ঞ পেস অলরাউন্ডার ক্রিস মরিসও নেই ১৫ জনের দলে।

অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের দলে চমক হয়ে এসেছে কেশব মাহরেজ-এর নাম। বাঁ-হাতি স্পিনার টেস্টে দারুণ সফল। ১৪টি ওয়ানডেও খেলেছেন। কিন্তু প্রোটিয়াদের হয়ে এখনও টি-২০ জার্সি পরা হয়নি। ইনজুরিতে পড়া টেন্ডা বাভুমাকে অধিনায়ক করেই ঘোষণা করা হয়েছে দল।

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ ওয়ানে খেলবে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া বাছাইপর্ব থেকে ওই গ্রুপে যোগ হতে পারে শ্রীলংকা। অস্ট্রেলিয়া'র বিপক্ষে ২৩ অক্টোবরের ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল: টেন্ডা বাভুমা, কুইন্টন ডি কক, বোর্জা ফরটুইন, রেজা হেনরিকস, হেনরিক ক্লাসেন, কেশব মাহরেজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ওলান মুলদার, লুঙ্গি এনগিডি, এনরিক নর্টজে, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিগু রাবাদা, তাবরেজ শামসি, রেসি ভ্যান ডার ডুসন।

রিজার্ভ: আন্দালি ফেলুকাও, লিজার্ড উইলিয়ামস ও জর্জ লেন্ডি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ