ঘরের মাঠে ২০১৯ বিশ্বকাপে জয়ের নায়ক ছিলেন বেন স্টোকস। অ্যাশেজ জয়ের নায়কও ছিলেন তিনি। সেই স্টোকসকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাচ্ছে না ইংল্যান্ড। স্টোকসকে ছাড়াই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আজ বৃহস্পতিবার ইয়ং মরগানের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে থাকায় দলে নেই স্টোকস।
স্টোকসের অনুপস্থিতিতে কপাল খুলেছে ক্রিস ওকসের। এই মৌসুমের শুরুতে পাঁচ বছরের বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফেরেন তিনি। এবার ফিরলেন বিশ্বকাপ দলে। ইংল্যান্ডের শীর্ষ টি-টোয়েন্টি বোলার ক্রিস জর্ডান ও মার্ক উডও আছেন স্কোয়াডে।
চার বছর পর আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার টাইমল মিলস।
মূল দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন টম কারান, জেমস ভিন্স ও লিয়াম ডউসন।
ইংল্যান্ড দল:
ইয়ং মরগান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।