খেলা

আইসিসির আম্পায়ার নাদির শাহ মারা গেছেন

আইসিসির সাবেক প্যানেল আম্পায়ার নাদির শাহ
আইসিসির সাবেক প্যানেল আম্পায়ার নাদির শাহ

আইসিসির সাবেক প্যানেল আম্পায়ার নাদির শাহ মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৭ বছর।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোররাত ৩টা বেজে ৪৮ মিনিটে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সপ্তাহখানেক আগে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। গত দুই দিন আগে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল।

উল্লেখ্য, নাদির শাহ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর শাহ বাদশাহর ছোট ভাই। ২০০৬ সালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ-কেনিয়া ওয়ানডে ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু হয়েছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ