ওয়ানডে সিরিজে হেরে বসা সাউথ আফ্রিকা টি-টুয়েন্টিতে শুরুটা করেছে দারুণ এক জয়ে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২৮ রানের জয় এনেছে কেশব মহারাজের দল।
কলম্বোয় প্রথম টি-টুয়েন্টিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৬৩ রান জমায় প্রোটিয়ারা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৩৫ পর্যন্ত যেতে পারে লঙ্কানরা।
সফরকারীদের কার্যকরী সংগ্রহ এনে দেন টপঅর্ডারের ব্যাটসম্যানরা।
লক্ষ্য তাড়ায় নেমে ওপেনিং থেকে ফিফটি পেয়েছে স্বাগতিকরা। ৫ চার ও ২ ছয়ে ৫৪ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন দিনেশ চান্দিমাল। তার ইনিংসটি হারের খাতায় যায় সতীর্থরা পাশে দাঁড়াতে না পারায়।
আভিস্কা ফের্নান্দো ১১, ভানুকা রাজাপাকশে শূন্য, চারিথ আসালাঙ্কা ৬, অধিনায়ক দাশুন শানাকা ১৬, হাসারাঙ্গা ডি সিলভা শূন্য, ধনঞ্জয়া ডি সিলভা ১ রানে ব্যর্থ হয়েছে ফিরেছেন।
শেষদিকে এক চার ২ ছয়ে চামিকা করুনারত্নের ১৪ বলে অপরাজিত ২২ কেবল হারের ব্যবধানই কমিয়েছে। চান্দিমালের সাথে ২৫ বলে ৩১ রানের অবিচ্ছিন্ন জুটিসঙ্গী হয়েছেন তিনি।
দুদলের পরের টি-টুয়েন্টি রোববার, সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ মঙ্গলবার। সব খেলা একই মাঠে।