ম্যানচেস্টার ইউনাইটেডের লাল জার্সিতে প্রত্যাবর্তনটা রাঙিয়ে রাখলেন রোনালদো। নিউক্যাসলের বিপক্ষে করেছেন জোড়া গোল, মাঠ ছেড়েছেন দলের জয় নিয়ে। রেডডেভিলরা জিতেছে ৪-১ গোলে।
ফাস্ট হাফের শেষ বাশির আগেই অপেক্ষা ফুরোলো ভক্তদের; ক্রিস্টিয়ানো করলেন গোল। প্রত্যাবর্তণের আনন্দ বেড়ে গেলে হাজার গুনে।
সেকেন্ড হাফে রোনালদোর ম্যানইউ খেয়ে বসে একটা গোল। ম্যাচে ফেরে সমতা। রেডডেভিলরা গোল হজমের পর, রোনালদো যেন জলে ওঠে তেলেবেগুনে। ওর স্পিরিট বেড়ে যায় আরও বহু গুনে।
রোনালদো সময় নিয়েছেন মাত্র মিনিট ছয়েক, বা প্রান্ত নিয়ে ঢুকে। নিউক্যাসলের জালে জড়িয়েছেন বল।
স্বদেশি ব্রুনো দৃষ্টিনন্দন এক গোল করেছেন। রেড ডেভিলরা পেয়েছে দাপুটে এক জয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: