খেলা

চমক দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা শ্রীলঙ্কার

চমক দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা শ্রীলঙ্কার
চমক দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা শ্রীলঙ্কার

দাসুন শানাকাকে অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। যেখানে চমক হিসেবে রাখা হয়েছে রহস্য স্পিনার মাহিশ থিকশানা কে।

মাত্র ১টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেই নির্বাচকদের মন জয় করেছেন ‘নতুন মেন্ডিস’ নামে পরিচিত এই স্পিনার। দলে ডাক পেয়েছেন আরেক চমক ভানুকা রাজাপাকশে।

চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা বেশ কয়েকজন ক্রিকেটারের জায়গা হয়নি বিশ্বকাপগামী দলে। বাদ পড়েছেন পাথুম নিশানকা, রমেশ মেন্ডিস ও মিনোদ ভানুকা। রিজার্ভ হিসেবে বিশ্বকাপ দলে থাকবেন আকিলা দনাঞ্জয়া, লাহিরু কুমারা, পুলিনা থারাঙ্গা ও বিনুরা ফার্নান্দো।

শ্রীলংকার বিশ্বকাপ স্কোয়াড:

দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয় ডি সিলভা, দিনেশ চান্দিমাল, ভানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়া, আভিশকা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকশে, কুশল পেরেরা, মাহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দো ও প্রবীণ জয়াবিক্রমে।

রিজার্ভ: নুয়ান প্রদীপ, পুলিনা থারাঙ্গা, লাহিরু মাদুশাঙ্কা ও লাহিরু কুমারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ