খেলা

জকোভিচের স্বপ্ন চুরমার

মেদভেদেভের জিতলেন প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপরা

মেদভেদেভের জিতলেন প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপরা
মেদভেদেভের জিতলেন প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপরা

রোববার রাতে (বাংলাদেশ সময় অনুযায়ী সোমবার) যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন নোভাক জকোভিচ ও দানিল মেদভেদেভ। একদিকে জকোভিচের ঐতিহাসিক ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি, তো অপরদিকে ছিল মেদভেদেভের প্রথম স্ল্যাম জেতার সুযোগ। বিশ্বের এক নম্বর তারকাকে স্ট্রেট সেটে মাত দিয়ে খেতাব উঠল মেদভেদেভের হাতেই।

যুক্তরাষ্ট্র ওপেনে বারংবার প্রথম সেটে হাতছাড়া করেও ম্যাচ জিতেছেন ‘জোকার’। তাই ৬-৪ ব্যবধানে মেদভেদেভ প্রথম সেট জিতলেই আশাহত হননি জকোভিচ সমর্থকরা। তবে গোটা টুর্নামেন্টের ধারা বজায় রাখতে ব্যর্থ হন রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান। দ্বিতীয় সেটেও একাধিকবার জকোভিচের সার্ভ ব্রেক করে পুনরায় ৬-৪ ব্যবধানে সেট নিজের নামে করেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা মেদভেদেভ।

গোটা ম্যাচে নিজের স্বভাবচিত ছন্দে একেবারেই ছিলেন না জকোভিচ। মতান্তরে বিশ্বটেনিসে যার ডিফেন্স সবথেকে ভালো বলে বিবেচ্য হই, সেই জকোভিচকেই মেদভেদেভের আক্রমণাত্মক ও রীতিবর্জিত টেনিসের সামনে খানিকটা অসহায়ই দেখায়। এক সময় তৃতীয় সেটে ৫-১ এগিয়েও যান মেদভেদেভ। তবে জকোভিচ সহজে হার মানার মানুষ নন। তৃতীয় সেটে মেদভেদেভের সার্ভ ব্রেক করে ম্যাচে ফিরে আসার আশা জাগান তিনি।

রাশিয়ান তারকা চ্যাম্পিয়নশিপ পয়েন্টে ডবল ফল্ট করে সুযোগ হাতছাড়া করেন। পরপর তিন পয়েন্ট জিতে জোকার স্কোর ৫-৪ করে ফেলেন। চ্যাম্পিয়নশিপের জন্য সার্ভ করে দ্বিতীয়বার চ্যাম্পিয়নশিপ পয়েন্ট পেয়েন্ট পেয়েও আবারো ডবল ফল্ট করেন মেদভেদেভ। তবে এবার আর পয়েন্ট খোয়াননি তিনি।

ব্র্যাড পিট, মারিয়া শারাপোভাদের উপস্থিতিতে আর্থার অ্যাশে নিজের প্রথম স্ল্যাম জিতে নেন ২৫ বছর বয়সী রাশিয়ান। ম্যাচের ফল তার পক্ষে ৬-৪, ৬-৪, ৬-৪। প্রসঙ্গত, মারাট সাফিনের ২১ বছর পর প্রথম রাশিয়ান পুরুষ হিসাবে যুক্তরাষ্ট্র ওপেন জেতেন মেদভেদেভ। তার জয়ের ফলে পুরুষ ও মহিলা উভয় বিভাগের সিঙ্গেলসেই নতুন স্ল্যাম চ্যাম্পিয়ন পেল টেনিসবিশ্ব। / হিটা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ