খেলা

ব্রেন্ডন টেইলরের অবসরের ঘোষণা

ব্রেন্ডন টেইলরের অবসরের ঘোষণা
ব্রেন্ডন টেইলরের অবসরের ঘোষণা

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার ব্রেন্ডন টেইলর। সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলে ব্যাট-প্যাড উঠিয়ে রাখবেন তিনি। অবসরের সিদ্ধান্ত রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন টেইলরই।

৩৪ বছর বয়সি এ উইকেটকিপার ব্যাটসম্যান লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি ঘোষণা করছি— আগামীকাল (সোমবার) প্রিয় দেশের হয়ে আমার শেষ ম্যাচ। উত্থান-পতনের মধ্য দিয়ে ১৭ বছরের পথ চলেছি, যা আমাকে বিনয়ী হতে শিখিয়েছে। আমি কতই না ভাগ্যবান যে, এত দীর্ঘ সময় ধরে জাতীয় দলে ছিলাম। ২০০৪ সালে অভিষেকের পর থেকে সবসময় আমার লক্ষ্য ছিল দলকে সেরা অবস্থানে রেখে যাওয়া। আশা করি, আমি তা করতে পেরেছি।’

টেইলর আরও লেখেন— ‘আমি খুবই খুশি যে, সারাবিশ্ব থেকে সবসময় সৌহার্দপূর্ণ ব্যবহার পেয়েছি। আপনারা সর্বদা আমার পাশে ছিলেন। জিম্বাবুয়ে ক্রিকেটকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে, তারা আমাকে এমন অর্জনের জন্য সুযোগ করে দিয়েছেন। আশা করি, আমার জন্য কিছুটা হলেও দেশ গর্বিত।’

জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন টেইলর। জিম্বাবুয়ের কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ার থেকে ১১০ রান কম তার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ