খেলা

রোনালদোর রেকর্ডের রাতে ম্যানইউ’র হার

রোনালদোর রেকর্ডের রাতে ম্যানইউ’র হার
রোনালদোর রেকর্ডের রাতে ম্যানইউ’র হার

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডের ম্যাচে শুরুতে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলসরা ২-১ ব্যবধানে হেরেছে ইয়ং বয়েজের কাছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সুইজাল্যান্ডের বার্নে ওয়াঙ্কড্রফ স্টেডিয়ামে দারুণ নাটকীয়তার দৃশ্যায়ন ঘটেছে এই ম্যাচে।

রিয়াল মাদ্রিদের স্প্যানিশ কিংবদন্তি ইকার ক্যাসিয়াসের চ্যাম্পিয়নস লিগে ১৭৭ ম্যাচ খেলার রেকর্ড ছুঁয়েছেন রোনালদো। পর্তুগীজ মহাতারকার গোলে ১৩ মিনিটে এগিয়ে যায় ম্যানইউ।

কিন্তু ৩৫ মিনিটে ইউনাইটেডের ইংলিশ ডিফেন্ডার ওয়ান বিসাকা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে পালটে যায় ম্যাচের গতি।

সুযোগটা কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিক ইয়ং বয়েজ।

দ্বিতীয়ার্ধের দুই গোলে ম্যানইউর বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পায় সুইস ক্লাবটা। ৬৬ মিনিটে মৌমি গামেলেউ ও ৯০+৫ মিনিটে থিউনস সাইব্যাচুউ গোল আদায় করে নেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ