বার্সেলোনা যেভাবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে তাতে ফুটবল সমর্থকদের হতাশায় ডুবিয়ে । আসরে নিজেদের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৩ গোলে ডুবে গেছে ক্লাবটি। বায়ার্নের পক্ষে জোড়া গোল করেছেন রবার্ট লেভান্দোভস্কি।
নতুন মৌসুমে ঘরের মাঠে নেমে পুরো ম্যাচ জুড়েই বিবর্ণ ছিল মেসি পরবর্তী যুগের বার্সা। সুযোগ কাজে লাগিয়ে ৩৪ মিনিটে থমাস মুলারের গোলে লিড বায়ার্নের।
ফর্মের তুঙ্গে থাকা রবের্ত লেভানডফস্কি ৫৬ মিনিটের গোলে ব্যবধান দ্বিগুণ করে বায়ার্ন মিউনিখ। আর ৮৫ মিনিটে নিজের জোড়া পূর্ণ করেন লেভান্দোভস্কি। জয়ের আনন্দে মাঠ ছাড়ে, জার্মান জায়ান্টরা।
প্রায় দুই যুগ পর ইউরোপ সেরার মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে হারল বার্সেলোনা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: