খেলা

অভিষেকে ড্র করে সন্তুষ্ট মেসি!

-
-

পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে নিজের ছায়া হয়ে থাকলেন লিওনেল মেসি। কেননা নিজেদের মাঠে ব্রুজের বিপক্ষে ১-১ ড্র করেছে পিএসজি। দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। এররেরা পিএসজিকে এগিয়ে নেওয়ার পর ব্রুজকে সমতায় ফেরান হান্স ফানাকেন।

সময়ের সেরা ফরোয়ার্ডদের তিনজন মেসি, নেইমার ও এমবাপেকে নিয়ে সাজানো পিএসজির আক্রমণভাগ পারেনি আগ্রাসী ফুটবল খেলতে। দ্বিতীয়ার্ধে এমবাপে চোট পেয়ে মাঠ ছাড়ার পর দলটির আক্রমণভাগ যেন গুটিয়ে যায় আরও। শেষ দিকে মরিয়া চেষ্টা চালালেও গোল পাননি মেসি; রাঙাতে পারেননি নতুন দলের হয়ে ‘চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক’।

বলের নিয়ন্ত্রণে পিএসজি এগিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য করে ব্রুজ।

প্রথমার্ধে চার শটের তিনটি লক্ষ্যে রাখা সফরকারীরা এগিয়ে যায় পঞ্চদশ মিনিটে। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা এমবাপে দুই ডিফেন্ডারকে ছিটকে দিয়ে বক্সে কাটব্যাক করেন। নিখুঁত প্লেসিং শটে জাল খুঁজে নেন এররেরা।

এ অর্ধে আট আক্রমণের চারটি লক্ষ্যে রাখা ব্রুজ সমতার উচ্ছ্বাসে মাতে ২৭তম মিনিটে। এদুয়ার্দ সোবোলের পাসে ফানাকেনের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ায়।

৪৯তম মিনিটে বড় বাঁচা বেঁচে যায় পিএসজি। সতীর্থের ছোট পাসে জ্যাক হেনরির শট এক ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়। একটু এদিক-ওদিক হলে হতে পারত গোল।

এরপরই চোট পেয়ে মাঠ ছাড়েন এমবাপে; বদলি নামেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি। প্রথমার্ধে একবার প্রতিপক্ষের ট্যাকলে চোট পেলেও চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান এমবাপে। কিন্তু দ্বিতীয় আঘাতের পর আর পারেননি তিনি।

৮০তম মিনিটে সতীর্থের পাস পেয়ে বক্সের ভেতর থেকে বাঁ পায়ে শট নিয়েছিলেন মেসি; কিন্তু বল উড়ে যায় বেশ বাইরে দিয়ে। বাকি সময়ে এক-দুইবার হানা দিয়েছিলেন রক্ষণে, কিন্তু পারেননি প্রতিপক্ষ গোলরক্ষককে পরীক্ষা নিতে।

শেষের বাঁশি বাজতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ব্রুজের গ্যালারি। হোঁচট খেয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরুর হতাশা নিয়ে মাঠ ছাড়ে প্রতিযোগিতাটির ২০১৯-২০ মৌসুমের রানার্সআপ পিএসজি।

গ্রুপের অন্য ম্যাচ উপহার দিয়েছে ৯ গোলের রোমাঞ্চকর লড়াই। সেখানে জার্মানির দল লাইপজিগকে ৬-৩ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে শুভসূচনা করেছে পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ