খেলা

টি-২০ বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়বেন শাস্ত্রীও

 রবি শাস্ত্রী
রবি শাস্ত্রী

আসন্ন বিশ্বকাপের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন ভারতের বিরাট কোহলি। বিশ্বকাপের পর ভারতের প্রধান কোচের পদ ছাড়ছেন রবি শাস্ত্রীও। এমন সিদ্ধান্ত নিজেই জানিয়েছেন শাস্ত্রী।

ভারতের সংবাদমাধ্যমকে শাস্ত্রী বলেন, 'মনে হয়, ভারতের কোচ হিসেবে আমার সব পাওয়া হয়ে গেছে। তাই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতের কোচ হিসেবে থাকছি।'

ভারতের কোচ হিসেবে তৃপ্ত শাস্ত্রী নিজের সাফল্যগুলো তুলে ধরে বলেন, 'পাঁচ বছর টেস্ট ক্রিকেটে এক নম্বর দল ছিলো ভারত। অস্ট্রেলিয়াতে দু'বার সিরিজ জয়। ইংল্যান্ডের লর্ডস এবং ওভালে টেস্ট জয়। আমার কাছে এগুলোই সব। আমি তৃপ্ত।'

২০১৪ সালের অগাস্টে ভারতের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পান শাস্ত্রী। ২০১৭ সালের জুলাইয়ে দুই বছরের চুক্তিতে ভারতের কোচের দায়িত্ব নেন তিনি। ২০১৯ বিশ্বকাপের সময় সাময়িকভাবে তাঁর মেয়াদ বাড়ানো হয় দেড় মাস। ওই বছরের আগস্টে আবারও দুই বছরের জন্য নতুন চুক্তি করেন তিনি। যার মেয়াদ এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

শাস্ত্রীর অধীনে সাফল্য চোখে পড়ার মত হলেও, আইসিসির ইভেন্টগুলোতে ভারতের সাফল্য শূন্য। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় ভারতকে। নিউজিল্যান্ডের কাছে হেরেছিলো তাঁরা। আর গত জুনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই নিউজিল্যান্ডের কাছে হারে ভারত। তবে সীমিত ওভারের ক্রিকেটে নিজের সময়কে দারুণ সফল বলেই মনে করেন শাস্ত্রী। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন তাঁর।

তিনি বলেন, 'সাদা বলের ক্রিকেটে সব দেশকে আমরা তাদের মাঠে গিয়ে হারিয়েছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে সেটা আরও আনন্দের হবে। আর কিছু চাই না। আমার মনে হয় কখনও এক জায়গায় বেশি দিন থাকা উচিত নয়। দলের থেকে যা চেয়েছি সেটাই পেয়েছি। যা চেয়েছি তার থেকে অনেক বেশিই পেয়েছি।'

শাস্ত্রীর মতে, ক্রিকেটে ভারতকে কোচিং করা, ফুটবলে ব্রাজিল বা ইংল্যান্ডকে কোচিং করানোর মতো। সব সময় জয়ের জন্য একটা বাড়তি চাপ থাকে। তিনি বলেন, 'করোনা আছে না নেই, সেটা নিয়ে দল ভাবেনি। তারা জিততে চেয়েছে, রান করতে চেয়েছে। মনে হয়েছে, ব্রাজিল বা ইংল্যান্ডের ফুটবল দলকে কোচিং করাচ্ছি। সব সময় আমার দিকে কটা বন্দুক তাক করা ছিলো। টানা ছ'মাস ভালো খেলার পর একটা ইনিংসে ৩৬ রানে অলআউট। সংগে-সংগে গুলি করে দিলো। সংগে-সংগে পরের ম্যাচ জিততে হবে। না হলে আমাকে আরও চাপে পড়তে হবে।'

অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যাবার আগেই দায়িত্ব ছাড়তে চান শাস্ত্রী। তিনি বলেন, 'আমি বিশ্বাস করি, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আগেই সরে যাওয়া উচিত। সংগে যুক্ত করতে চাই, এই দলকে নিয়ে আমি যা করতে চেয়েছি সব পেরেছি। ফলে নিজেকে সফল হিসেবে দাবি করতেই পারি।'

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ