খেলা

ডার্বিতে বড় জয় পেলো চেলসি

-
-

লন্ডনের টটেনহাম হটস্পার স্টেডিয়ামে ঘরের মাঠেই স্পার্সকে ৩-০ গোলে হারিয়ে জয়ের মুখ দেখল চেলসি। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে থিয়াগো সিলভা, এনগোলো কন্তে এবং অ্যান্তোনিও রুডিগারের গোলে বড় জয় পেল অল ব্লুরা। এদিনের জয়ের ফলে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে চেলসি।

এদিন প্রথমার্ধের শুরু থেকেই দুই দলের লড়াই ছিল দেখার মতো। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। যদিও লন্ডনের দুটি দলই একাধিক সুযোগ হারায়। যার ফলে প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যতে। দ্বিতীয়ার্ধে নেমে থেকেই ম্যাচে একচেটিয়া আধিপত্য বিস্তার করে চেলসি। দ্বিতীয়ার্ধের চার মিনিটের মাথায় প্রথম গোল পায় অল ব্লুরা। আলোন্সোর কর্নার থেকে লাফিয়ে উঠে হেডে বল জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা।

৫৭ মিনিটে চেলসির হয়ে ব্যবধান বাড়ান এনগোলো কন্তে। তার জোরালো শট এরিক ডায়েরের গায়ে লেগে দিক পাল্টে হুগো লরিসকে বল জড়িয়ে দেন। যদিও খেলার ৬৪ মিনিটে হ্যারি কেইনের দুর্দান্ত একটি শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগা। এরপর অন্তিম মুহূর্তে যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে বল করেন অ্যান্তোনিও রুডিগার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ