খেলা

নেইমার-ইকার্দির নৈপুণ্যে পিএসজির জয়

-
-

লিগ ওয়ানের ম্যাচে পিছিয়ে পড়েও এদিন ২-১ গোলে মেসি-নেইমার-এমবাপ্পের দল হারিয়েছে লিঁও কে।

পিএসজির হয়ে ঘরের মাঠে অভিষেক ম্যাচেও গোল কিংবা অ্যাসিস্ট কিছু পাননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাই এ তারকার জাদু দেখতে অপেক্ষাই বাড়লো দর্শকদের।

পার্ক দে প্রিন্সেসে ম্যাচের প্রথমার্ধে মেসি গোল করার বেশ কিছু সুযোগ হারান। ফ্রিকিক থেকে তার শট ক্রসবারে প্রতিহত হয়। উল্টো ৫৪ মিনিটে লুকাস পাকুয়েটার গোলে লিড নেয় লিঁও। ৬৬ মিনিটে প্রতিপক্ষের ডি বক্সে ফাউলের শিকার হন নেইমার। যেখানে স্পট কিক থেকে দলকে সমতায় ফেরান তিনি নিজেই। ৭৬ মিনিটে মেসিকে আর ৮২ মিনিটে ডি মারিয়াকে উঠিয়ে নেন কোচ পচেত্তিনো। ম্যাচের অতিরিক্ত সময়ে ডি মারিয়ার বদলি হিসেবে নামা আরেক আর্জেন্টাইন ইকার্ডি ত্রাতা হয়ে এলে হাফ ছেড়ে বাঁচে পিএসজি।

এই জয়ে টানা ৬ ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরো পোক্ত করলো ফরাসি চ্যাম্পিয়নরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ