খেলা

সাকিবের কলকাতার সামনে অসহায় রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

-
-

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)|

আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে সোমবার টস জিতে আগে ব্যাটিং করতে নেমে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় বেঙ্গালুরু। কলকাতা মাত্র ১ উইকেট হারিয়ে ১০ ওভার আগেই জয়ের বন্দরে পৌঁছে যায়।

কলকাতার নিয়ন্ত্রিত বোলিংয়ে বেঙ্গালুরু ছিল অসহায়। ওপেনার দেবদূত পাড্ডিকাল সর্বোচ্চ ২২ রান করেন। শ্রীকার ভারতের ব্যাট থেকে আসে ১৬ রান। ম্যাক্সওয়েল করেন ১০। কোহলি মাত্র ৫ রান করেন। কলকাতার হয়ে স্পিনার বরুণ চক্রবর্তী ৪ ওভারে ১৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। পেসার আন্দ্রে রাসেল ৩ ওভারে ৯ রানে নিয়েছেন ৩ উইকেট।

ব্যাটিংয়ে নেমে কলকাতার দুই ওপেনার শুভমান গিল ও ভেঙ্কটেস আইয়ার শুরু থেকেই ছিলেন মারমুখী। ৬ ওভারে তারা তুলে নেন ৫৬ রান। ৩৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৮ রান করে চাহালের বলে আউট হন গিল। তবে আইয়ার দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ২৭ বলে ৭ চার ও ১ ছক্কায় তিনি ৪১ রান করেন।

এদিকে কলকাতা নাইট রাইডার্সের একাদশে সুযোগ পাননি বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতে অনুষ্ঠেয় আইপিএলের প্রথম ভাগে কলকাতার হয়ে সাত ম্যাচে মাত্র তিনটিতেই একাদশে ছিলেন সাকিব। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি এই অলরাউন্ডার। ৩৮ রান করে বল হাতে নিয়েছিলেন ২ উইকেট।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ