খেলা

নিরাপত্তা শঙ্কায় এবার পাকিস্তান সফর বাতিল করলো ইংল্যান্ড

-
-

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এবার পাকিস্তান সফর বাতিল করে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। সোমবার (২০ সেপ্টেম্বর) এক প্রেস বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক পূর্বে দু'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ড পুরুষ দলের। ম্যাচগুলো আগামী ১৩ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই সময়ে নারী দলেরও দু'টি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফর করার কথা। সেটিও বাতিল করা হয়েছে।

বিবৃতিতে ইসিবি বলেছে, ‘আগামী ২০২২ সালে পুরুষ দলের ভবিষ্যত ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে পাকিস্তান সফর করার আমাদের দীর্ঘদিনের প্রতিশ্রুতি রয়েছে।

এই সপ্তাহে ইসিবি বোর্ড পাকিস্তানে পুরুষ ও নারী দলের সংক্ষিপ্ত সফর নিয়ে আলোচনা করেছে। সেখানে আমরা আসন্ন অক্টোবরে উভয় দলের সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’

আমরা বুঝতে পারি এই সিদ্ধান্ত পিসিবির জন্য হতাশাজনক। কারণ, তারা দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে। গত দুই গ্রীষ্মে ইংল্যান্ড এবং ওয়েলশ ক্রিকেটের প্রতি তাদের সমর্থন বন্ধুত্বের এক বিশাল উদাহরণ। পাকিস্তানের ক্রিকেটে এই সিদ্ধান্তের প্রভাবের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ