খেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ৬ অক্টোবর

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

আজ বিসিবির বোর্ডে বসেছিল দুটি সভা। একটি বর্তমান পরিচালনা পর্ষদের শেষ সাধারণ সভা, অপরটি বিসিবির নির্বাচন ইস্যুতে নির্বাচন কমিশনের সভা। পরে সভা শেষে জানা গেছে নির্বাচনের দিনক্ষণ নির্ধারনের কথা।

পাঁচ সদস্যের নির্বাচক মণ্ডলী যে তফশিল ঘোষণা করেছেন, সে অনুসারে আগামী ২২ সেপ্টেম্বর নির্বাচনের মূল কার্যক্রম শুরু। ভোট হবে ৬ অক্টোবর। সর্বশেষ জানা যাবে, ৪ বছরের জন্য কারা বসছেন বিসিবির মসনদে।

৬ অক্টোবর সকাল ১০টায় শুরু হবে ভোটগ্রহণ এবং শেষ হবে বিকাল ৫টায়। ভোট গণনা শেষে এদিনই প্রকাশ করা হবে প্রাথমিক ফলাফল। চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে পরদিন ৭ অক্টোবর বিকাল ৩টায়।

মূলত নির্বাচনে ৩ ক্যাটাগরিতে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে ১ জন নির্বাচন হবেন। বিষয়টি আজ এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে বিসিবি।

নির্বাচনী তফশিলে উল্লেখ রয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। পরদিন আপিল গ্রহণ ও শুনানি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ২৪-২৫ সেপ্টেম্বর মনোনয়ন বিতরণ। ২৭ সেপ্টেম্বর মনোনয়ন দাখিল। মনোনয়ন যাচাই-বাছাই হবে আগামী ২৮ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বর আপিল গ্রহণ ও শুনানি।

এরপর আগামী ৩০ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আগামী ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ই-ব্যালট প্রেরণ। এরপর আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। ভোট গণনা শেষে এদিনই প্রকাশ করা হবে প্রাথমিক ফল। চূড়ান্ত ফলাফল জানা যাবে পরদিন, ৭ অক্টোবর। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ