খেলা

জয় এবং শীর্ষস্থান, দু'টোই পেল ইন্টার মিলান

-
-

ইতালিয়ান সিরিএ-তে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান ৩-১ গোলে হারিয়েছে ফিওরেন্তিনাকে। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানও দখল করে নিলো তারা।

নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ইন্টারের বিপক্ষে প্রথমার্ধে দাপট ছিলো ফিওরেন্তিনার। ২৩ মিনিটে গঞ্জালেসের অ্যাসিস্টে রিকার্দো সোতিল গোল করলে লিড নেয় দলটি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে ইন্টার। ৫২ মিনিটে রাইটব্যাক দারমিয়ানের গোলে সমতায় ফেরে ইনজাগির দল। ৫৫ মিনিটে এডিন জেকোর গোলে ২-১ গোলের লিড নেয় ইন্টার। পরে ১০ জনের দলে পরিণত হওয়া ফিওরেন্তিনার জালে ৮৭ মিনিটে কফিনের শেষ পেরেক ঠুকে দেন ইভান পেরেসিচ।

এই ম্যাচে জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো বর্তমান চ্যাম্পিয়নরা। ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রতে ১৩ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে নাপোলি আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে। নাপোলির সমান ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে তালিকার তিনে অবস্থান এসি মিলানের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ