খেলা

সাফের জন্য ২৬ জনের দল ঘোষণা বাফুফের

-
-

অনেক জল্পনাকল্পনার অবসান শেষে সাফের জন্য দল ঘোষণা করছে দেশের ফুটবলের সবোর্চ্চ সংস্থা বাফুফে। বুধবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল দলের অন্তর্বর্তীকালীন হেড কোচ অস্কার ব্রুজন ২৬ জনকে নিয়ে প্রাথমিক দল ঘোষণা করেছেন।

নতুন দায়িত্ব পাওয়া অস্কার ব্রুজন আজ বিকেল থেকেই ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করবেন। দলে ডাক পাওয়া ২৬ জন ফুটবলার ইতিমধ্যে করোনার পরীক্ষাও সম্পন্ন করে টিম হোটেলে উঠেছে।

বাংলাদেশ দলে ডাক পাওয়া ২৬ জন ফুটবলারের মধ্যে দশ জন ফুটবলার বসুন্ধরা কিংসের, পাঁচ জন আবাহনী লিমিটের ও চার জন সাইফ পোর্টিং ক্লাবের। এদিকে জেমি ডের তালিকায় নতুন বেশকিছু প্রবাসী ফুটবলার থাকলেও অস্কার প্রাথমিকভাবে তাদের রাখেননি।

২৬ ফুটবলার

ফরোয়ার্ড: ইব্রাহিম, সুফিল, এলিটা কিংসলে, মতিন মিয়া, বিপলু আহমেদ ও সুমন রেজা।

মিডফিল্ড: জামাল ভূঁইয়া, সোহেল রানা, মাসুক মিয়া জনি, সাদ উদ্দিন, আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, রাকিব হোসেন ও মানিক মোল্লা।

ডিফেন্ডার: তপু বর্মন, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, তারিক কাজী, রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ, আতিকুজ্জামান ও মেহেদী হাসান।

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, শহিদুল আলম সোহেল ও আশরাফুল ইসলাম রানা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ