খেলা

রিয়াল মাদ্রিদের গোল উৎসব

-
-

শিরোপা পুনরুদ্ধারে জয়রথ ছুটিয়ে চলেছে রিয়াল মাদ্রিদ। ফুটবল লিগ লা লিগায় মায়োর্কাকে গোল বন্যায় ভাসিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। কার্লো আনচেলোত্তির শিষ্যরা জয় তুলে নিয়েছে ৬-১ ব্যবধানে।

বুধবার (২২ সেপ্টেম্বর) মার্কো অ্যাসেনসিওর হ্যাটট্রিক, করিম বেনজেমার জোড়া আর ইসকো করছেন এক গোল।

ঘরের মাঠ বার্নাব্যুতে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে রিয়াল মাদ্রিদ। ৩ মিনিটে মায়োর্কার জালে গোল উৎসবের সূচনা করেন ফ্রেঞ্চ স্ট্রাইকার করিম বেনজামা।

২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ তারকা অ্যাসেনসিও। ২৫ মিনিটে মায়োর্কার হয়ে লি কাং-ইন একটি গোল শোধ দিলেও আর ব্যবধান কমাতে পারেনি।

চার মিনিট পরই নিজের জোড়া গোল পূর্ণ করেন অ্যাসেনসিও। বিরতি থেকে ফেরার দশ মিনিটের মধ্যে ২৫ বছর বয়সী তুলে নেন হ্যাটট্রিক।

অন্যদিকে ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে পঞ্চম গোল আদায় করেন বেনজামা।

৮৬ মিনিটের মাথায় স্প্যানিশ মিডফিল্ডার ইসকো ষষ্ঠ গোলটি তুলে নেন নেন। শেষ পর্যন্ত বড় জয়ের আনন্দে মাতে রিয়াল।

এখন পর্যন্ত ৬ ম্যাচে ৫ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রিয়াল মাদ্রিদ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ