খেলা

মুম্বাইকে দাঁড়াতেই দেয়নি কলকাতা

-
-
বাংলাদেশের দর্শকদের চোখ ছিল সাকিব আল হাসানের দিকে, তিনি আবারও একাদশে জায়গা পাননি। কলকাতা নাইট রাইডার্স দর্শকদের অবশ্য হতাশ হতে হয়নি, মুম্বাই ইন্ডিয়ান্সকে উড়িয়ে ৭ উইকেটের জয়ে টেবিলে পূর্ণ পয়েন্ট যোগ করেছে ইয়ন মরগানের দল। আবু ধাবিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৫৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি জমিয়েছিল মুম্বাই। জবাব দিতে নেমে ৭ উইকেট আর ২৯ বল অক্ষত রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে কেকেআর। মুম্বাইকে দারুণ শুরু দিয়েছিলেন রোহিত শর্মা ও কুইন্টন ডি কক। ৫৬ বলে ৭৮ রানের ওপেনিং জুটি। ৪ চারে ৩০ বলে ৩৩ করে ফিরে যান অধিনায়ক রোহিত। ডি কক থামেন ফিফটি তুলে। ৪ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৫৫ রানের ইনিংস। বাকিদের মধ্যে ঈশান কৃষাণ ১৪, কাইরেন পোলার্ড ২১, ক্রুনাল পান্ডিয়া ১২ রানের অবদান রাখেন। লক্ষ্য তাড়ায় নেমে উড়ন্ত শুরু আনেন শুভমন গিল ও ভেঙ্কটেশ আয়ার। ১৮ বলে ৪০ রানের ওপেনিং জুটি। একটি করে চার-ছয়ে ৯ বলে ১৩ করে শুভমন ফিরে গেলেও ফিফটি তুলে নেন আয়ার। আয়ার ৪ চার ও ৩ ছক্কায় ৩০ বলের ঝড় তুলে ৫৩ করে সাজঘরে হাঁটা দেন। তার আগে রাহুল ত্রিপাঠির সঙ্গে জুটিতে আনেন ৮৮ রান, সেটিও মাত্র ৫২ বলে। অধিনায়ক মরগান ৭ করে ফিরে গেলেও রাহুল ম্যাচ শেষ করে আসেন, ৮ চার ও ৩ ছক্কায় ৪২ বলে অপরাজিত ৭৪ রানের ঝলমলে ইনিংস। নিতিশ রানা অপরাজিত থাকেন ৫ রানে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ