খেলা

আফগানিস্তানের কাছে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

-
-

একমাত্র চারদিনের ম্যাচে সফরকারী আফগানিস্তানের কাছে ৩ উইকেটে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আজ চতুর্থ ও শেষ দিন জয়ের জন্য ১১০ রানের টার্গেট পায় আফগানিস্তান। ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান তুলে ম্যাচ জিতে আফগান যুবারা।

প্রথম ইনিংসে ১১৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৭০ রান করেছিলো বাংলাদেশ। আজ বাকী ৬ উইকেট হারিয়ে ৫৮ রান করতে পারে বাংলাদেশ।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করে গতকাল আউট হয়েছিলেন প্রান্তিক নওরোজ নাবিল। অধিনায়ক আইচ মোল্লা ৪০ রানে অপরাজিত থেকে খেলা শুরু করেছিলেন। আজ কোন রান যোগ না করেই ফিরেন তিনি। শেষ পর্যন্ত ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ। আফগানিস্তানের ইজহারুলহক নাভেদ ৪ উইকেট নেন।

১১০ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে শুরুতে বিপদে পড়ে আফগানিস্তান। ৪৫ রানে ৩ উইকেট হারায় তারা। মিডল-অর্ডার ব্যাটসম্যানরাও ব্যর্থ হলে সহজ টার্গেট কঠিন হয়ে পড়ে আফগানিস্তানের। তবে ওপেনার বিলাল সাইদির ৫৪ ও সাত নম্বরে নামা কামরান হোতাকের অপরাজিত ২০ রানের সুবাদে জয় নিশ্চিত হয় আফগানদের।

প্রথম ইনিংসে বিলালের ১১৪ রানের উপর ভর করে ২৮১ রান করেছিলো আফগানিস্তান। বাংলাদেশ করেছিলো ১৬২ রান।

এ ম্যাচ দিয়ে বাংলাদেশ সফর শেষ করলো আফগানিস্তান। সফরের শুরুতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে হেরেছিলো আফগানরা। / বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ