খেলা

পেনাল্টি মিস করার খেসারত দিল ম্যানইউ

-
-

শেষ মুহূর্তে ফার্ণান্ডেজের পেনাল্টি নষ্ট হওয়াতে জিতলো অ্যাস্টন ভিলা। ওল্ড ট্র্যাফোর্ডে হেরে গেলো ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শীর্ষস্থানে পৌঁছনোর আশাও পূরণ হল না রেড ডেভিলসদের।

ইএফএল থেকে ছিটকে যাওয়ার পর শনিবার ঘরের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে নেমেছিলেন রোনালদোরা। জয়ে ফিরতে মরিয়া ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কিন্তু অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে হেরেই মাঠ ছাড়তে হল সোলসকারের রেড ডেভিলসদের।

জয়ের লক্ষ্যে থাকা ম্যাঞ্চেস্টার কোচ এদিন শুরু থেকেই অলস্টার লাইনআপ মাঠে নামিয়েছিলেন। অপেক্ষা ছিল রোনালদোর পা থেকে ফের একবার গোল দেখার। কিন্তু গোটা ম্যাচে এদিন সেভাবে দেখা যায়নি রোনালদোকে। সুযোগ নষ্ট করেছেন পল পোগবাও। ম্যাচের ৮৮ মিনিটে অঘটন। হওসের গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। যদিও ম্যাচে ফেরার সুযোগ এসেছিল ম্যান ইউয়ের সামনে। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় রেড ডেভিলসরা। কিন্তু জালে বল জড়াতে ব্যর্থ হন ব্রুনো ফার্ণান্ডেজ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ