খেলা

শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

-
-

৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ছে অনূর্ধ্ব-১৯ দল। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই তথ্য জানিয়েছে। আগামী বছরের শুরুতেই মাঠে গড়াবে অনূর্ধ-১৯ বিশ্বকাপ। কিন্তু করোনার কারণে যুবাদের প্রস্তুতি ঠিকঠাক হয়নি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারতকে হারিয়ে তারা দেশকে প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছিল। আগমী বিশ্বকাপেও শিরোপা ধরে রাখাটাই প্রধান লক্ষ্য। সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছে আফগানিস্তান যুব দল। এমন পরিস্থিতিতেই চারদিনের ম্যাচ দিয়ে শেষ হয়েছে সেই সিরিজ। এরই মধ্যে চূড়ান্ত হলো আরেকটি সফর।

শ্রীলঙ্কার মাটিতে আগামী ১৫ অক্টোবর হবে প্রথম ওয়ানডে। পরেরটি ১৮ অক্টোবর। শেষ তিন ম্যাচ ২০, ২৩ ও ২৫ অক্টোবর। তবে সিরিজের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। শ্রীলঙ্কার কোচ আভিষ্কা গুনাবর্ধনে বলেছেন, অনেক দিন পর অনূর্ধ্ব-১৯ দলকে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ করে দিচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ