খেলা

প্রথম ভারতীয় হিসেবে ১০ হাজার রান কোহলির

-
-

প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান করলেন বিরাট কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের ৩৯তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক কোহলি।

এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার পূর্ণ হয় ভারতের অধিনায়ক কোহলির। এজন্য ৩১৪টি ম্যাচ ও ২৯৯টি ইনিংস খেলেছেন তিনি।

প্রথম ভারতীয় হলেও, বিশ্বের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক অর্জন করেন কোহলি। কোহলির আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল-কাইরন পোলার্ড, পাকিস্তানের শোয়েব মালিক ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

এখন পর্যন্ত ৪৪৭ ম্যাচে ১৪২৭৫ রান করেছেন গেইল, ৫৬৪ ম্যাচে ১১২০২ রান করেছেন পোলার্ড, ৪৩৭ ম্যাচে ১০৮৩২ রান করেছেন মালিক, ৩১৪ ম্যাচে ১০০৩৮ রান করেছেন কোহলি এবং ৩০৬ ম্যাচে ১০০১৯ রান করেছেন ওয়ার্নার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ