খেলা

রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমক দেখাল শেরিফ

-
-

প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আসা শেরিফ এবারে তারা বড় চমক দেখিয়ে রিয়াল মাদ্রিদকেও হারিয়ে দিয়েছে। তাও মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে! মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে মালদোভার ক্লাবটি।

সান্তিয়াগো বার্নাব্যুতে ইয়াসুরবেক ইয়াখশিবোয়েভের গোলে শেরিফ এগিয়ে যাওয়ার পর স্বাগতিকদের সমতায় ফেরান করিম বেনজেমা। শেষ সময়ে সেবাস্তিয়ান থিলের গোলে লস ব্লাঙ্কোসদের হারিয়ে দেয় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আসা দলটি।

ম্যাচের ২৫তম মিনিটে ইয়াখশিবোয়েভের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় মালডোভান ক্লাবটি। ক্রিস্তিয়ানোর ক্রস থেকে হেডে প্রতিপক্ষের জাল খুঁজে নেন তিনি। সমতায় ফেরার জন্য মরিয়া রিয়াল কয়েকটি আক্রমণে গেলেও প্রথমার্ধে আর সুযোগ কাজে লাগাতে পারেনি।

বিরতির পর ৬৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে লস ব্লাঙ্কোসদের সমতায় ফেরায় করিম বেনজেমা। ভিনিসিউসকে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফের্নান্দো ফাউল করলে ভিএআরের সহায়তায় পেনাল্টি দেন রেফারি।

জয়ের জন্য মরিয়া হয়ে দুর্দান্ত খেলতে থাকা রিয়াল মাদ্রিদ বল দখলে এগিয়ে থাকলেও তেমন ভালো আক্রমণ তৈরি করতে পারছিল না। ডি-বক্সে গেলেও গোলরক্ষক অথবা প্রতিপক্ষের ডিফেন্ডাররা ঠেকিয়ে দেয় ভিনিয়াস-বেনজেমাদের।

৮৯তম মিনিটে থ্রো থেকে ডি-বক্সে বল পান আদামা ত্রাওরে। তার বুলেট গতির শট দূরের পোস্ট ঘেঁষে জড়ায় জালে। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি কোর্তোয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ