খেলা

মেসির অভিষেক গোলে পিএসজির দুর্দান্ত জয়

-
-

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসজির জার্সিতে শক্তিশালী ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম গোলের দেখা পেলেন লিওনেল মেসি। ঘরের মাঠে তার দলও জয় পেয়েছে ২-০ গোলের ব্যবধানে। অপর গোলটি করেছেন ইদ্রিসা গানা গেয়ে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয় পিএসজি। ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে পেপ গার্দিওলার সিটিকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো ফরাসি জায়ান্টরা। কারণ সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এই সিটির কাছেই হেরেছিল তারা।

মেসির গোলটি এসেছে ৭৪ মিনিটে। তার আগে ও পরে আরও কয়েকটি দারুণ সুযোগ পেয়েছিল উভয় দল। কিন্তু কেউই সেগুলো কাজে লাগাতে পারেনি। সবচেয়ে বেশি আধিপত্য দেখিয়েছে ম্যানসিটি। মোট ৫৪ শতাংশ বল দখল তাদের ছিল। পিএসজির গোলপোস্টে শট নিয়েছে ১৮টি এবং এর মধ্যে টার্গেট হয়েছে ৭টি। ভাগ্যিস, গোলবারে ইউরো সেরা গোলরক্ষক ছিল। তার দারুণ কয়েকটি সেভের কারণে গোল হজম করতে হয়নি পচেত্তিনোর শীর্ষদের। নয়তো ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারতো।

অন্যদিকে, পিএসজি প্রতিপক্ষের গোলপোস্টে শট নিয়েছে মাত্র ৬টি এবং এর মধ্যে টার্গেট হয়েছে ৩টি। যার মধ্যে দু’টি গোল। এই জয়ের ফলে গ্রুপ এ-তে শীর্ষে উঠে এলো পিএসজি। আর ম্যানচেস্টার সিটির অবস্থান ৩ নম্বরে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ