খেলা

শ্বাসরুদ্ধকর ম্যাচে ম্যানইউকে জেতালেন রোনালদো

-
-

ওল্ড ট্র্যাফোর্ডে শ্বাসরুদ্ধকর এক ম্যাচের সাক্ষী হলো ফুটবলভক্তেরা। ড্রয়ের শঙ্কায় পড়ে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডকে শেষ মুহূর্তে উদ্ধার করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার গোলে ভিয়ারিয়ালের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিল উলে গুনার সুলশারের দলটি।

গতকাল বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ‘এফ’ গ্রুপের ম্যাচে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ভিয়ারিয়ালকে বিরতির পর এগিয়ে নেন পাকো আলকাসের। সেখান থেকে সমতায় ফেরান অ্যালেক্স তেলেস। তবে, শেষ দিকে ড্রয়ের শঙ্কায় পড়ে গিয়েছিল ম্যানইউ। শেষ পর্যন্ত অঘটন হয়নি, শেষ মুহূর্তে গোল করে দলের জয় নিশ্চিত করেন রোনালদো।

ম্যাচের লড়াই মূলত জমে ওঠে বিরতির পর। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে বাঁ থেকে ডানজুমার গোলমুখে বাড়ানো ক্রসে জালে পাঠান আলকাসের। সাত মিনিট পরই দুর্দান্ত এক গোলে সমতা টানেন তেলেস।

এরপর গোল পেতে অপেক্ষা করতে হয় শেষ পর্যন্ত। ড্রয়ের দিতে যেতে থাকা ম্যাচটিতে প্রাণ ফেরান রোনালদো। শেষ দিকে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দুরূহ কোণ থেকে জোরালো শটে গোলটি করেন পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার। সঙ্গে সঙ্গে উল্লাসে ভাসে ওল্ড ট্র্যাফোর্ড।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ