খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ

শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

-
-

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভসূচনা করল বাংলাদেশ। পেনাল্টি থেকে জয়সূচক একমাত্র গোলটি করেন ডিফেন্ডার তপু বর্মণ। ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন জামাল ভুঁইয়ারা। বিরতিতে যাওয়ার শেষ মুহূর্তে শ্রীলঙ্কান গোলরক্ষকের দুর্দান্ত সেভে গোলের দেখা পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। রক্ষণ ভাগ-মাঝ মাঠে কতৃত্ব দেখালেও আক্রমণভাগে এসে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ।

শুক্রবার (১ অক্টোবর) মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে এ জয় পায় বাংলাদেশ। প্রথমার্ধ শেষে বল দখলের লড়াই ও আক্রমণে এগিয়ে ছিল অস্কার ব্রুজোনের শিষ্যরা। প্রথমার্ধের ৬২ শতাংশ সময় বল ছিল জামালদের পায়ে। বাংলাদেশ লঙ্কানদের গোলবার লক্ষ্য করে শট নিয়েছে ৭টি। আর লঙ্কানরা নিয়েছে ৫টি।

বিরতির পর আক্রমণের ধার বাড়িয়েছে বাংলাদেশের ফুটবলাররা। এসময় জুয়েল রানার জায়গায় একাদশে আসেন সাদ উদ্দিন। এছাড়া মতিন ও সুফিলও নেমেছেন। ৫০ মিনিটে শ্রীলঙ্কা সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করতে না পারলেও বাংলাদেশ পেয়ে যায় পেনাল্টি। ৫৪ মিনিটে বিপলু আহমেদের শট ডিফেন্ডার ডাকসন পুসলাস হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করেছিলেন। সঙ্গে সঙ্গে স্পট কিকের বাঁশি বাজান রেফারি। পাশাপাশি দুই হলুদে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে পুসলাসকে। ম্যাচের ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন তপু বর্মণ।

১০ জনের দল নিয়ে লঙ্কানরা ৭৭ মিনিটে গোল শোধ দেওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু রাজিকের শট গোলকিপার আনিসুর তালুবন্দী করলে তারা ব্যর্থ হয়েছে। এর পর জামালের ফ্রিকিকে মতিনের হেড লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান বাড়াতে পারেনি জামালরা। তাতে তপুর গোল পুঁজি করেই সাফে প্রথম ম্যাচে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। আগামী ৪ অক্টোবর ফেভারিট ভারতের মুখোমুখি হবে জামাল-সুফিলরা।

এর আগে সাফের আসরে শ্রীলঙ্কার সঙ্গে সবশেষ বাংলাদেশের দেখা হয়েছিল ২০০৯ সালে। সেবার এনামুল হকের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। দুই দলের সবশেষ দেখা ২০২০ সালে, বঙ্গবন্ধু গোল্ড কাপে। মতিন মিয়া ও মোহাম্মদ ইব্রাহিমের নৈপুণ্যে ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এবারও শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ দলের ফুটবলাররা। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ