খেলা

রাতেই ওমান যাচ্ছেন মাহমুদউল্লাহরা

-
-

উত্তর আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে ওমানের মাস্কাট বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করা হয়েছে। এতে রবিবার (৩ অক্টোবর) রাতে ওমান যাওয়া নিয়ে সঙ্কট তৈরি হয়েছিলো বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট দলের।

বাংলাদেশ দল ৪ অক্টোবর মাস্কাট বিমানবন্দরে অবতরণের কথা ছিল। মাস্কাট বিমানবন্দর বন্ধ করায় টাইগারদের নির্ধারিত সময়ে ওমান যাত্রা নিয়ে জেগেছিল শঙ্কা। তবে সেই শঙ্কার মেঘ কেটে গেছে। আজ রাতে নির্ধারিত সময়েই বাংলাদেশ দল ওমানের উদ্দেশে দেশ ছাড়বে। তবে গন্তব্যস্থল হবে মাস্কাটের পরিবর্তে সালালা এয়ারপোর্ট। যেখান থেকে মাস্কাট বিমানবন্দরের দূরত্ব বিমানপথে প্রায় দেড় ঘণ্টার।

মূলত মাস্কাট বিমানবন্দরে অবতরণ করার কথা যে ফ্লাইটগুলোর, সেগুলোই হাজার কিলোমিটার দুরের সালালা বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশ দল তাই পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ রাত পৌনে এগারোটার ফ্লাইটেই বিশ্বকাপের উদ্দেশে যাত্রা করবে।

একনজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ