ফুটবলের আরেক সংস্করণ ফুটসাল বিশ্বকাপের ফাইনালে পর্তুগালের কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। রবিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টায় লিথুনিয়ায় মুখোমুখি হয় দুই দল।
টুর্নামেন্টটির গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে এটিই পর্তুগালের প্রথম বিশ্বকাপ ফাইনাল।
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে পর্তুগাল। ম্যাচের ১৫ মিনিটে সফলতার দেখা পায় পর্তুগাল। গোল করে তাদের এগিয়ে দেন প্যানি।
দ্বিতীয়ার্ধে পর্তুগাল ব্যবধান দ্বিগুণ করে ফেলেন প্যানি। অবশ্য ওই একই মিনিটে ব্যবধান কমায় আর্জেন্টিনা। দলটির পক্ষে গোল করেন ক্লাউদিনহো। ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি দুই দল।
এই জয়ে নিজেদের ইতিহাসে প্রথম ফুটসাল বিশ্বকাপ পায় পর্তুগাল।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: