খেলা

স্টোকস-আর্চারকে ছাড়াই বিশ্বকাপ জেতার ক্ষমতা আছে আমাদের: বাটলার

-
-

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড পাচ্ছে না অলরাউন্ডার বেন স্টোকস ও পেসার জোফরা আর্চারকে। ২০১৯ সালের ঘরের মাঠে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে বড় অবদান ছিল স্টোকস-আর্চারের। তবে কুড়ি ওভারের বিশ্বকাপে তাদেরকে ছাড়াই শিরোপা জিততে পারে ইংল্যান্ড - এমনটিই মনে করেন দলটির উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার।

মেট্রোকে দেওয়া এক সাক্ষাতকারে বাটলার বলেন, ‘আমার মতে, আমরা নিশ্চিতভাবেই বিশ্বকাপের ফেবারিট দলের একটি। আমাদের দলটি দুর্দান্ত। স্টোকস-আর্চারের মতো দুজন তারকার অভাববোধ করব। কিন্তু স্কোয়াডটা দেখুন, টুর্নামেন্টটি জয় করার মতো খেলোয়াড় আমাদের এই স্কোয়াডে রয়েছে।’

তিনি আরো বলেন, ‘পাঁচ বছর আগের বিশ্বকাপে যদি তাকাই, এবার আমরা আরও অভিজ্ঞ খেলোয়াড় বাড়িয়েছি।খেলোয়াড়দের বয়স দেখুন, সবার অনেক অভিজ্ঞতা। সেটা আইপিএলে হোক, বিগব্যাশে হোক কিংবা ইংল্যান্ডের হয়ে ম্যাচ খেলে হোক। আমরা অভিজ্ঞ একটা দল হিসেবে যাচ্ছি। যে দল মাঠ ও মাঠের বাইরে এমন চাপ সামাল দিতে পারে। এটাই আমাকে আত্মবিশ্বাস দিচ্ছে।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ