খেলা

বিসিবির নতুন সভাপতি নাজমুল হাসান পাপন

নাজমুল হাসান পাপন
নাজমুল হাসান পাপন

বিসিবির নতুন সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হলেন নাজমুল হাসান পাপন। কিছুক্ষণের মধ্যেই নতুন সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন কথা বলবেন সাংবাদিকদের সাথে।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) নতুন সভাপতি নির্বাচনে বিসিবিতে বৈঠকে বসেছিলেন নির্বাচিত পরিচালকরা।

গতকাল বুধবার সকাল ১০ টায় শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয় বিকাল ৫টায়। যেখানে ভোট দেন ১২৭ কাউন্সিলর। ২৫ পরিচালক পদের মধ্যে এর মধ্যেই ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের সংরক্ষিত কোটায় আসবেন দু’জন। তাইতো ১৬টি পরিচালক পদের জন্য চলে ভোট যুদ্ধ। এরমধ্যে জানা হয়ে গিয়েছে অনানুষ্ঠানিক ফলাফল।

ক্যাটাগরি-১ এ ঢাকা বিভাগে বিজয়ী হয়েছেন নাইমুর রহমান দুর্জয় ও তানভীর আহমেদ টিটু। রাজশাহী বিভাগে খালেদ মাসুদ পাইলটকে ৭-২ ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন সাইফুল আলম স্বপন।

ঢাকা বিভাগে ক্লাবগুলোর ক্যাটাগরি-২ এর ১২ পরিচালক পদে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন, গাজী গোলাম মূর্তজা, নজিব আহমেদ, মাহবুব উল আনাম, ওবেদ রশিদ নিজাম, মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরি, মোহাম্মদ ইসমাইল হায়দার মল্লিক, মোহাম্মদ এনায়েত হোসেন, ফাহিম সিনহা, ইফতেখার রহমান, মনজুর কাদের এবং মঞ্জুর আলম।

ক্যাটাগরি-৩ এ নাজমুল আবেদিন ফাহিমকে ৩৭-৩ ব্যবধানে পরাজিত করে বিশাল জয় পেয়েছেন খালেদ মাহমুদ সুজন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ