খেলা

উরুগুয়েকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা

-
-

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে সোমবার ভোরে আর্জেন্টিনা মুখোমুখি হয় উরুগুয়ের। গত ম্যাচে প্যারাগুয়েকে হারাতে না পারলেও এবার আর সেটি হয়নি। ঘরের মাঠে লিওনেল স্কালোনির শিষ্যরা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে উরুগুয়েকে।

বাছাইপর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে দারুণ ভূমিকা ছিল লিওনেল মেসির। বুয়েনস আইরেসে ৩৮ মিনিটের মাথায় দলকে এগিয়ে নেন মেসি। এরপর প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ হয় । ৪৪ মিনিটের মাথায় গোল করেন রদ্রিগো দে পল।

২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে উরুগুয়ের রক্ষণভাগে। এর ফল আসে ৬২ মিনিটে। ব্যবধান ৩-০ করেন লাউতারো মার্তিনেস।

পুরো ম্যাচেই এগিয়ে ছিল আর্জেন্টিনা। উরুগুয়ের ১০ শটের ছয়টি ছিল টার্গেট শটের বিপরীতে আর্জেন্টিনার ছিল ২৩ শটের ১০টি টার্গেট শট। বল দখলেও এগিয়ে ছিল স্বাগতিকরা। আর্জেন্টিনার ৬৩ ভাগের বিপরীতে উরুগুয়ের ছিল ৩৭ ভাগ।

উরুগুয়েকে ২০১২ সালের পর ৩-০ ব্যবধানে হারাতে পারল আর্জেন্টাইনরা। এই জয়ে ১০ ম্যাচ থেকে ২১ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান দখল করেছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ইকুয়েডর আর চার নম্বরে রয়েছে উরুগুয়ে ।

আসন্ন ২০২২ কাতার বিশ্বকাপে খেলতে হলে লাতিন আমেরিকা অঞ্চল থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকা লাগবে । তবে পঞ্চম স্থানে থাকা দল সুযোগ পাবে আন্তঃমহাদেশীয় বাছাই পর্বে খেলার সুযোগ। সেখানে ভালো করলে তবেই খেলা যাবে বিশ্বকাপে।

আগামী ১৪ অক্টোবর ঘরের মাঠে পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ