খেলা

সবার আগে কাতার বিশ্বকাপের টিকেট পেল জার্মানি

-
-

২০২২ কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো জার্মানি। নর্থ মেসোডোনিয়াকে ৪-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে এই কৃতিত্ব অর্জন করলো জার্মানরা।

'জে' গ্রুপের খেলায় নর্থ মেসোডোনিয়াকে হারিয়ে ৮ ম্যাচ শেষে ২১ পয়েন্ট হয়ে গেছে হ্যান্সি ফ্লিকের দলের। ফলে প্রথম দল হিসেবে বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এক হালি গোলের ব্যবধানে জয়ের ম্যাচে এদিন জার্মানদের হয়ে জোড়া গোল করেন চেলসি স্ট্রাইকার টিমো ভেরনার। একটা করে গোল করেছেন কাই হ্যাফার্জড আর জামাল মুসিয়ালা। আন্তর্জাতিক ফুটবলে ১৮ বছর বয়সী মুসিয়ালার এটি প্রথম গোল।

ইউরোপ থেকে বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ ১০ দল খেলবে ২০২২ বিশ্বকাপে। সাথে আরও ১০টি দল সুযোগ পাবে প্লে-অফ থেকে কোয়ালিফাই করে। / ডি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ