খেলা

প্রস্তুতি ম্যাচে শোচনীয়ভাবে হারল বাংলাদেশ

-
-

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে চার উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ৬ বল হাতে রেখেই জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৮ রান তুলে নেয় দলটি। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন অভিষ্কা ফার্নান্ডো। টাইগারদের পক্ষে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন সৌম্য সরকার।

এর আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে ১৪৮ রানের টার্গেট দেয় বাংলাদেশ। আবুধাবির টলারেন্স ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দলপতি লিটন দাস। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান করতে পারে টাইগাররা।

এদিন দারুণ শুরুর ইঙ্গিত দেন দুই ওপেনার লিটন দাস ও নাইম শেখ। কিন্তু ৩টি চারের সাহায্যে ১৬ রান করে সাজঘরে ফিরে যান লিটন। পরে নাইম শেখও ১১ রান করে আউট হয়ে যান। এরপর মুশফিক ও সৌম্য সরকার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। মাত্র ১৩ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিক।

পরে ২৬ বলে ৩৪ রান করে আউট হয়ে যান সৌম্য সরকার। এছাড়া আফিফ হোসেন ধ্রুব ১১, নুরুল হাসান সোহান ১৫, শেখ মেহেদী হাসান ১৬ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন দুশমন্থ চামিরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ