খেলা

রোনালদোর হ্যাটট্রিকে পর্তুগালের জয়

-
-

মাঠের লড়াইয়ে দ্যুতি ছড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নান্দনিক ফুটবলের জাদু দিয়ে মোহিত করলেন দুনিয়াকে। পেলেন দুরন্ত এক হ্যাটট্রিকের দেখা।

সিআর সেভেনের চোখ ধাঁধানো এই হ্যাটট্রিকেই দাপুটে এক জয় তুলে নিল পর্তুগাল। প্রতিপক্ষ লুক্সেমবার্গকে বিধ্বস্ত করল ৫-০ গোলে।

রোনালদোর দুটি গোল আসে পেনাল্টি থেকে। ফুটবল মহাতারকা নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন অসাধারণ নৈপুণ্যে বলে মাথা ছুঁয়ে। এ নিয়ে ক্লাব ও দেশের হয়ে ৫৮তম হ্যাটট্রিকের দেখা পেলেন রোনালদো।

পর্তুগালের হয়ে বাকি দুই গোল করেন ব্রুনো ফার্নান্দেস ও জোয়াও পালহিনহা।

চমৎকার এ পারফরম্যান্সে ফের সংবাদের শিরোনাম হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এ তারকা ফরওয়ার্ড। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এ ফুটবল মেগাস্টারের আন্তর্জাতিক গোলের সংখ্যা দাঁড়াল এখন ১১৫ তে।

৩৬ বছরের রোনালদো গত মাসে ভেঙে দেন ইরানের স্ট্রাইকার আলি দাই'র ১০৯ গোলের বিশ্ব রেকর্ড।

এস্তাদিও আলগার্ভের এ জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের 'এ' গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগাল। এক পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে সার্বিয়া। শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ