খেলা

উরুগুয়েকে বিধ্বস্ত করলো ব্রাজিল

-
-

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় উরুগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাজিল।

মানায়াসের অ্যারেনা দা অ্যামাজোনিয়ায় আজ চোখ ধাঁধানো পারফরমেন্স করেছেন নেইমার,রাফিনহা, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, এভেরতন রিবেইরো, সোয়ারেস, কুতিনিও ও রবার্তো ফিরমিনোরা।

ঘরের মাঠে এদিন ম্যাচের দশ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ফ্রেডের দেওয়া পাসে বল জালে জড়ান নেইমার। এর ৮ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল।

বিরতির পর ম্যাচের ৫৯তম মিনিটে নেইমারের পাসে ফের গোল করেন রাফিনহা। ৭৭তম মিনিটে উরুগুয়ের হয়ে একটি গোল পরিশোধ করেন লুইস সুয়ারেস। তবে ম্যাচের ৮৩তম মিনিটে নেইমারের ক্রসে হেড দিয়ে গোল করে ব্রাজিলের ৪-১ গোলের জয় নিশ্চিত করেন গাবি।

এই জয়ের ফলে বাছাইপর্বে ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ল্যাতিন অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ