আইপিএলের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে চেন্নাই সুপার কিংস। নবমবার ফাইনাল খেলে আইপিএলে এটা তাদের চতুর্থ শিরোপা। এর আগে ২০১০, ২০১১ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে।
শুক্রবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাই আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৯৩ রানের সংগ্রহ দাড় করে। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানের বেশি করতে পারেনি সাকিবদের কলকাতা। ২৭ রানের জয়ে আইপিএলের চতুর্থ শিরোপা ঘরে তোলে চেন্নাই। আর তৃতীয় শিরোপা জয় থেকে বঞ্চিত হয় কলকাতা।
আইপিএলে নিজের ১০০তম ম্যাচ ও ফাইনালে ম্যাচসেরা নির্বাচিত হন ফাপ ডু প্লেসিস। সিরিজ সেরা হন হার্শাল প্যাটেল।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: