খেলা

বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ টিম, টি-টোয়েন্টি (ফাইল ছবি)
বাংলাদেশ টিম, টি-টোয়েন্টি (ফাইল ছবি)

স্কটল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াইয়ের মধ্য দিয়ে রোববার শুরু হচ্ছে টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। বাংলাদেশ সময় রাত ৮টায় ওমানের আল আমিরাতে ম্যাচটি শুরু হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে গ্রুপপর্বের ম্যাচে ‘বি’ গ্রুপে খেলছে বাংলাদেশ, স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। এই চারটি দল থেকে দুটি দল সরাসরি বিশ্বকাপের মূলপর্বে সুযোগ পাওয়া আট দলের সঙ্গে যুক্ত হবে।

স্কটল্যান্ড, ওমান, পাপুয়া নিউগিনির চেয়ে তুলনামূলক ফেভারিট বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটির সাম্প্রতিক পারফরম্যান্স অসাধারণ।

টি-টোয়েন্টির এ সংক্ষিপ্ত ফরম্যাটে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ১১ ম্যাচে অংশ নিয়ে টাইগাররা ৮টিতে জয় পেয়েছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

স্কটল্যান্ডের সম্ভাব্য একাদশ:

জর্জ মানসে, কাইল কোয়েতজার (অধিনায়ক), ওলি হারিস, রিচি বিরিংটন, ক্যালাম ম্যাকলিওড, ম্যাথু ক্রস, ক্রিস্টোফার গ্রিভস, জোশ ডেভি, ক্রিস্টোফার সোল, অ্যালাসডেয়ার ইভান্স ও হামজা তাহির।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ