খেলা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দুরন্ত জয় ওমানের

-
-

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দাপুটে এক জয় ছিনিয়ে নিয়েছে ওমান। প্রতিপক্ষ পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে গুড়িয়ে দিয়েছে তারা।

জতীন্দার সিং (৭৩*) ও আকিব ইলিয়াসের (৫০*) হার না মানা ওপেনিং জুটিতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওমান।

১৩.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্য টপকে ১৩১ তুলে ফেলেন ওমান।

তার আগে টস হেরে শুরুতে ব্যাট হাতে নেমে ক্যাপ্টেন আসাদ ভালার দাপুটে ফিফটিতে ৯ উইকেট হারিয়ে ১২৯ রানের পুঁজি গড়েছে পাপুয়া নিউগিনি।

আসাদ ভালা ৪৩ বলে চার বাউন্ডারি ও তিন ছক্কায় ৫৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেন। সঙ্গে চার্লস আমিনি ৩৭ রান যোগ করেন দলীয় স্কোরে। সেসে বউয়ের ব্যাট থেকে আসে ১৩ রান।

ওমানের হয়ে একাই চার উইকেট শিকার করেন জিশান মাকসুদ। কলিমুল্লাহ ও বিলাল খান দুটি করে উইকেট নেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ