খেলা

চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা মাঠে নামছে আজ

-
-

২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন। রানার্স আপ ২০০৯ ও ২০১২ সালের রানার্স আপ। সর্বোচ্চ তিনবার ফাইনাল খেলা শ্রীলঙ্কা আজ আবুধাবিতে প্রথম পর্ব খেলতে নামছে। প্রতিপক্ষ নামিবিয়া।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি টি-২০ বিশ্বকাপে চূড়ান্ত পর্বে খেলবে। বাকি চার দল প্রথম পর্বের গন্ডি ডিঙিয়ে আসতে হবে। প্রথম পর্বে খেলছে বাংলাদেশও। ‘এ’ গ্রুপে খেলছে ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত ৮টায় শ্রীলঙ্কা মুখোমুখি হবে আইসিসি সহযোগী দেশ নামিবিয়ার।

দিনের আরেক ম্যাচে মুখোমুখি হবে টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ড ও আইসিসি সহযোগী দেশ নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় বিকাল ৪টায় খেলবে দুই দেশ।

প্রতিটি গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল চূড়ান্ত পর্বে খেলবে। ‘বি’ গ্রুপে খেলছে বাংলাদেশ, ওমান, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড। শ্রীলঙ্কা ‘এ’ গ্রুপ থেকে বিশ্বকাপে চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে তা নিশ্চিত বলা যায়।

বাংলাদেশকে প্রস্তুতি ম্যাচে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে লঙ্কান ক্রিকেটাররা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ