খেলা

নামিবিয়ার বিপক্ষে ৭ উইকেটে জয় লঙ্কানদের

-
-

নামিবিয়ার বিরুদ্ধে ৩৯ বল হারে রেখেই ৭ উইকেটের সহজ জয় পেয়েছে শ্রীলঙ্কা।

এর আগে নামিবিয়াকে মাত্র ৯৬ রানে অল আউট করার পর ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল লঙ্কান বাহিনী। ৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম পাঁচ ওভারেই তিন টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে ফেলে তারা। তবে আভিষ্কা ফার্নান্দো এবং ভানুকা রাজাপাকসের ৭৪ রানের জুটিতে অনায়াস জয়ই পায় শ্রীলঙ্কা। আভিষ্কা ফার্নান্দো ২৮ বলে ৩০ এবং ভানুকা রাজাপাকসে ২৭ বলে ৪২ রান করে অপরাজিত ছিলেন।

আবুধাবিতে গ্রুপ এ’র ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার বোলারদের সম্মিলিত আক্রমণে ১৯.৩ ওভারে মাত্র ৯৬ রানেই অল আউট হয়ে যায় নামিবিয়া। ২৯ রানের মধ্যেই দুই ওপেনার বার্ড এবং গ্রিন বিদায় নিলে ক্রেগ উইলিয়ামস এবং অধিনায়ক গেরহার্ড ইরাসমাসের ৩৯ রানের জুটিতে সম্মানজনক সংগ্রহের দিকে এগোচ্ছিল প্রথম বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা নামিবিয়া।

কিন্তু এর সাথে মাত্র ২৮ রান তুলতেই বাকি ৮টি উইকেট হারিয়ে ফেলে নামিবিয়া।

শ্রীলঙ্কার পক্ষে মাহিষ থিকশানা নেন ২৫ রানে ৩ উইকেট। লাহিরু কুমারা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা নিয়েছেন দুটি করে উইকেট।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ